পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় শনিবার সকালে এক পথ দুর্ঘটনায় মৃত এক অজ্ঞাত পরিচয় মহিলার।এই দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন আরো ৭।জানা গেছে হলদিয়া এইচ.পি.এল লিঙ্ক রোডে এক মর্মান্তিক পথ দূর্ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানিয়েছেন একটি যাত্রীবাহী অটোর সাথে একটি দশ চাকার লরীর মুখোমূখি সংষর্ষ হয় । দুর্ঘটনাস্থলেই মৃত হয় এই মহিলার। আহত হয় শিশু সহ সাত জন।
দূর্ঘটনার পরে ঘটনাস্হলে থাকা স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধারের জন্যে।তারা নিজেরাই উদ্ধার করে এদের হলদিয়া মহকুমা হাসপাতালে পৌছে দেন চিকিৎস্যার জন্যে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে
